বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

জিটি রোড এলাকার জমে থাকা বর্জ্য পরিষ্কার করলো চাঁদপুর পৌরসভা, স্বস্তিতে এলাকাবাসী

মো. আবদুর রহমান গাজী।।
জিটি রোড এলাকার জমে থাকা বর্জ্য পরিষ্কার করলো চাঁদপুর পৌরসভা, স্বস্তিতে এলাকাবাসী

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোড উত্তর এলাকার বেপারী বাড়ি সংলগ্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিশেষ অভিযান চালিয়ে এই বর্জ্য অপসারণ করেন।

দীর্ঘদিন ধরে জমে থাকা এই ময়লা-আবর্জনা সরিয়ে ফেলায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় তাঁরা পৌর কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

একই সাথে, এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পরবর্তীতেও এই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

--

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়