মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

শিক্ষার মানোন্নয়নে মেনাপুর পীর বাদশা মিঞা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলমগীর কবির।।
শিক্ষার মানোন্নয়নে মেনাপুর পীর বাদশা মিঞা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি এবং এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)-এর সভাপতি মোসা. জেবুন্নেছা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী খাতুনে জান্নাত তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম রনি, মেনাপুর পীর বাদশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকার, প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিলকিস বেগম, স্থানীয় ইউপি সদস্য মো. ইমাম হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক হোসেন, প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আবদুর সাত্তার বকাউল এবং সহকারী শিক্ষক অর্জুন চন্দ্র দেবনাথ।

সমাবেশে বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত থেকে সন্তানদের পড়াশোনার মানোন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়