বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৫

তীব্র গরমে অসুস্থ পাখিকে পানি খাইয়ে সংবেদনশীলতার দৃষ্টান্ত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
তীব্র গরমে অসুস্থ পাখিকে পানি খাইয়ে সংবেদনশীলতার দৃষ্টান্ত

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া একটি পাখিকে পানি খাইয়ে প্রাণ বাঁচানোর পাশাপাশি সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রোটা‌র‌্যাক্টর কাজী আজিজুল হাকিম।

জানা যায়, তীব্র দাবদাহে রাস্তার পাশে একটি পাখিকে ঢলে পড়তে দেখে তিনি দ্রুত এগিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিজের কাছে থাকা পানি দিয়ে নিজ হাতে পরম মমতায় পাখিটির তৃষ্ণা নিবারণ করেন। কিছুক্ষণ পরিচর্যা ও পানি পানের পর পাখিটি সুস্থবোধ করে ডানা মেলে উড়ে যায়।

এ বিষয়ে কাজী আজিজুল হাকিম বলেন, "মানুষের মতো নির্বাক প্রাণীদেরও প্রাণ আছে, কষ্ট আছে। তীব্র রোদে বা দুর্বিপাকে এসব ছোট ছোট প্রাণী প্রায়ই অসহায় হয়ে পড়ে। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির প্রতি সদয় হওয়া এবং বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"

ক্ষুদ্র এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং প্রাণীর প্রতি সদয় হওয়ার সুন্দর একটি বার্তা ছড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়