মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০

বিশ্ব হার্ট দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বিশ্ব হার্ট দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'প্রতিটি হৃদস্পন্দনই জীবন, হৃদরোগকে অবহেলা করবেন না'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৮টায় শহরের কুমিল্লা রোডে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। র‌্যালিশেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. বিশ্বনাথ পোদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজীবন সদস্য, সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, বিশিষ্ট চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার ও ডা. মো. নূরুল হুদা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও আজীবন সদস্য তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য শেখ মনির হোসেন বাবুল, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারেফ হোসেন, আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খান, রোটা. আলমগীর হোসেন পাটওয়ারী, রোটা. মফিজউদ্দিন সরকার, অ্যাড. মো. বাবর বেপারী, ইমাম হোসেন, রোটা. অ্যাড. পলাশ মজুমদার, আজীবন সদস্য ও সাংগঠনিক সম্পাদক রোটা. উজ্জ্বল হোসাইন, আজীবন সদস্য রোটা. মাহাবুবুর রহমান সুমন, রোটা. মো. মিজানুর রহমান, রোটা. আলেয়া বেগম লাকি, রোটা. অ্যাড. মানিক লাল দেবনাথ, মোশারেফ হোসেন শামীম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বিশ্বজুড়ে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর এ দিবসটি উদযাপিত হয়। বক্তারা জোর দিয়ে বলেন, 'সুস্থ হৃদয় ও সুন্দর ভবিষ্যতের জন্য ছোট ছোট পদক্ষেপই জীবন বাঁচাতে পারে। তাই হৃদযন্ত্রের যে কোনো সংকেতই উপেক্ষা করা উচিত নয়; আপনার প্রতিটি হৃদস্পন্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও উল্লেখ করেন, অনেক সময় হৃদরোগের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না অথবা আমরা তা অবহেলা করি। তাই নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা অত্যন্ত জরুরি। যে কোনো অস্বাভাবিক লক্ষণ বা উপসর্গ দেখা দিলে কালবিলম্ব না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়