রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫

পুরানবাজারে এক হাজারের অধিক রোগীকে বিনামূল্যে ভিটামিন ডি ইনজেকশন ও ঔষধ প্রদান

স্টাফ রিপোর্টার।
পুরানবাজারে এক হাজারের অধিক রোগীকে বিনামূল্যে ভিটামিন ডি ইনজেকশন ও ঔষধ প্রদান

সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভিটামিন ডি ইনজেকশন প্রদান অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামে এক হাজারের অধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের পুরানবাজারস্থ ২নং ওয়ার্ডে চাঁদপুর ইউনানী তিব্বিয়া মেডিকেল কলেজে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের ভিটামিন ডি ইনজেকশন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন

শ্রমকল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন 'বিজয়ী'-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম মো. শাহেদ হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা দেন হাকীম ডা. মো. নাজমুল হোসেন। এছাড়া সার্বিক দিকনির্দেশনা ও কো-অর্ডিনেটর হিসেবে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেন হাকীম আশিকুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়