প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২
গন্ধম
আরিফুল ইসলাম শান্ত

কী এমন খেয়েছো হজম করতে এলে মর্ত্যলোকে?
কেনইবা এলে তুমি স্বর্গ থেকে স্বর্গেই ছিলো মর্ত্যরে ফুল,
স্বর্গবৃক্ষের ওই গন্ধম এনেছে আদমের বংশ-কূল।
আজও সেই লোভের আগুন জ্বলে বুকে
নিষিদ্ধ জেনেও ছুটে যাই তারই দিকে।পাপ আর পুণ্যের দোলায় দোলে মন তবু খুঁজি শান্তি এক ফোঁটা স্মরণ।







