প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২০
বালির প্রাসাদ
তানিয়া রাত্রি

হৃদয় দিয়ে নীরবতার কথা শুনতে হয়!
তুমি তো শুনতে পেলে না!
অথচ এই হৃদয়ের কথাগুলো বলার জন্য—
আমি বড্ড বেশি সময় অপেক্ষা করেছি...
আর অবিরাম তোমার দিকে তাকিয়ে থেকে
তুমি আর আমি এক হয়ে গেছি!
যে হৃদয়টি তোমার জন্য তুলে রেখেছিলাম
তা অবিকল তেমনই আছে!
কখনও সময় হলে ওটা নিও।
হাতে আর কোনো উপকরণ ছিল না,
তাই বালি দিয়েই প্রাসাদ বানালাম
তুমি আবার ভুল করে বৃষ্টিকে খবর দিও না!






