শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩

ক্ষুধা

এম আর এম শোভন
ক্ষুধা

এই দুনিয়ায় সবাই ক্ষুধার্ত

ক্ষুধার জ্বালা মিটাইতে,

অন্যের উপর জুলুম করতে

আজ পুরো বিশ্ব তৃষ্ণার্ত।

কারো ক্ষুধা বেশি

আবার কারোটা কম,

ঘুষ দুর্নীতির বাণিজ্যে

ভরা আমাদের এই ভুবন।

এক চিলতে রোদের

আলোয় খুঁজে ফিরি অন্ন,

আমার শহর রঙিন হলেও

আমার থালা শূন্য।

পেটের ভেতর ধিকিধিকি

জ্বলে যে এক আগুন,

সেই আগুনেই পুড়ছে আমার

কচি বয়সের ফাগুন।

তোমার থালায় উপচে পড়ে

অন্ন সুবাসিত,

আমার কেবল ধোঁয়াটে চোখে

ক্ষুধা উপস্থিত।

জীবন বাস্তবতা এমনই এখন

ক্ষুধার্ত মন ক্ষুধায় ভরা এই ভুবন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়