শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২

অহংকার

মনির হোসেন খান
অহংকার

তোমরা হয়তো অনেক ধনী, দিনে দিনে কামিয়েছো জমিয়েছো বেশ

আধুনিক বাড়ি করেছো অট্টালিকার মতো, হাল আমলের গাড়ি কিনেছো গোটা পাঁচেক, বাড়িয়েছো ব্যাংক ব্যালেন্স।

তবুও তোমরা অহংকার কোরো না আমার সাথে, কারন তোমাদের এসব কিছুর চাইতে আমার যন্ত্রণাগুলো ঢের বেশি।

তোমরা বউকে গহনা গড়িয়ে দিয়েছো ভরি দশেকের, হাতের বালায় ভরি পাঁচেক, হিরের নেকলেস লকাড়ে পুরেছো সেই কবে

তবুও তোমরা আমার সাথে অহংকার কোরো না, কারণ আমার কষ্ট গুলো এসবের চাইতেও অধিক হবে।

তোমাদের সঞ্চিত টাকা পাহাড়ের উপর পৌঁছেছে, কিংবা এভারেস্টের চূড়ো ছুঁয়েছে বহুকাল আগেই,

তবুও তোমরা আমার সাথে অহংকার কোরো না, কারণ আমার যাতনাগুলো তো আকাশসম।

তোমাদের সমস্ত ধনসম্পদ, বিত্ত-বৈভব, গাড়ি, বাড়ি, টাকা, কড়ি এক নদী পেড়িয়ে তেরো নদী সমান হয়েছে বহু যুগ আগেই,

তবুও তোমরা আমার সাথে অহংকার কোরো না, কারণ আমার বেদনাগুলো প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিসম।

তোমাদের সাথে আমার পার্থক্য হলো এই যে

তোমাদের সব কিছুর ব্যালেন্স বেড়েছে জোয়ারের গতিতে

আমারও বেড়েছে বিদ্যুতের গতিতে

তবে তা কেবলই দুঃখ কষ্ট বেদনা আর যাতনার।

তোমরা ধনে জনে, মানে সম্মানে, টাকায় সম্পদে, বিত্ত বৈভবে অনেক বেশি ধনী, অনেক সম্পদ আর প্রাচুর্য্যে সমৃদ্ধ তোমরা। তবুও অহংকার কোরোনা তোমরা আমার শনে,

কারণ তোমাদের সকল সম্পদের চাইতে আমার দুঃখগুলো যে অনেক অনেক বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়