রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৬

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের নবগঠিত ১৫১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। সভায় বক্তব্য দেন সদ্য সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির, সাবেক আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, শাহ জামাল, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ, খায়রুজ্জামান জামান, নুর মিয়া, শাহাদাত মিয়া, আব্দুল মতিন, শাহজাহান করিম, সাংবাদিক সাইফুল আমিন, সহিদ ওয়াসির, ইউসুফ আলী, সমছু মিয়াসহ সিলেট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি স্পেনে বসবাসরত সিলেটবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন সিলেটবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা।

স্পেনে সিলেটবাসীর আলোচনা সভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়