শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৫

সোনার ময়ূরপঙ্খী

আবদুর নূর রাজ্জাক
সোনার ময়ূরপঙ্খী

তোমার পাখনায় ছড়িয়ে দেখেছি

বেবিলিয়নের শূন্যে ভাসমান সবুজ স্বপ্ন,

মেসোপটেমিয়ার ধূসর প্রাচীরে

মরুভূমির নিঃশব্দ অনন্ততা,

তুতেনখামেনের সোনালি মুখ,

আর নীল নদের অববাহিকাজুড়ে

হাজার বছরের নিঃশ্বাস।

মৃত নগরের নিঃসঙ্গ স্মৃতি বুকে নিয়ে

আমি সময়ের দীর্ঘ পাথুরে নিশ্বাস ফেলি,

তোমার রূপের গোলকধাঁধায়

বারবার পথ হারাই।

দেবতার ভাঙা সাদা সংগীত

রক্তাক্ত উল্লাসে পর্যবসিত হয়েছে বহু আগেই,

তবুও আমি খুঁজি

প্রেমের সেই রহস্যময় সিঁড়িÑ

যেখানে মেঘের নিঃসঙ্গ নগর ঘুমায়,

যেখানে আগুনে পোড়া সাম্রাজ্যের ধ্বংসস্তূপেও

জেগে থাকে আলোর কোনো প্রাচীন ভাষা।

কেননা,

প্রজাপতির রঙিন পাখার মতো

অতটা, অমন সুন্দর মুখ

এই পৃথিবী

হাজার বছরেও আর দেখেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়