শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫২

সাধু সাবধান

মোশাররফ হোসেন ইমন
সাধু সাবধান

কুমরো মশাই আর টমেটো মশাই

বলে আমরা দামি

পে স্কেলের ঘোষণার আগেই

ভোক্তা শ্রেণি হল কোরবানি

সাবানের ফেনা বলে আস্তে

আমায় ঘষো

৬০ টাকা থেকে লাফিয়ে হয়েছি

৯০ টাকার মতো

তেলের বাজার আরো গরম

পোলাও যায় না ছোঁয়া

লাগলে ক্ষুধা শিশুদের বলি

খাও মুড়ির মোয়া।

পেঁয়াজের ঝাঁজ লাগছে নাকে

জিরার সম্মানি ৮০০

আম জনতা নিরব হলে

লুটেরা ভরে বাক্স

দানিব কি আর আনিব কি

সব শালারা এক

গদিটারে দখল করে

করে চুরি-দুর্নীতির নেক

পণ্য তো নয় নিত্য পণ্য

জনগণ খায় ধোঁকা

এমপি মন্ত্রী আমলা কামলা

গিলছে জাতীয় পতাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়