প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০২
তপন-এর কবিতা

মনযমুনা-৬৯
রোদ্দুরসোনার আগুন পোড়ায়
ত্রাহি ত্রাহি রবে পৃথ্বী
হাঁসফাঁস করে গাছের পাতা, মাঠে ফুটিফাটা মৃত্তি
গিন্নি বলছে, রান্নার গ্যাসে সাশ্রয় কত আজ
চায়ে জল দিয়ে বারান্দায় দি, রোদ্দুরে ফোটে চা।মনযমুনা-৭০
গরমদিনে কী যে হাঁসফাঁস
পৌঁছে গেলাম মেঘের বাড়ি
বলি, ও মেঘ, যাবে চলো,
নইলে দিলাম শতেক আড়ি
দেখছ না সব দরদরিয়ে
কপাল বেয়ে ঘামছে কেমন
মেঘবিহনে তারাই এখন করছে নিত্য ঘামবর্ষণ।মনযমুনা-৭৩
তুমি আসবে-আসবে বলে অপেক্ষায় আছি
কত তৃষিত মুহূর্ত
তোমার জন্য এই তাপিত দুপুর এত মনোরম
তুমি এলে অন্তরে ফুটে উঠবে আয্ররাগমণি।মনযমুনা-৭৪
এসো চলে এসো মেঘদূতগুলি, বরষো, ওহে বরষো
পুড়ে-খাক-হওয়া বাঙালি জীবনে
নিয়ে এসো কিছু হর্ষ
মেঘদূত এলো হেলে দুলে দুলে
ফেলে গেল ছিটেফোঁটা
বলে গেল, আজ এইটুকু থাক, জষ্টিমাসের কোটা।








