শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০১

এসো প্রিয় এসো শ্রদ্ধেয় প্রণাম চরণে

গৌতম তালুকদার

অনলাইন ডেস্ক
এসো প্রিয় এসো শ্রদ্ধেয় প্রণাম চরণে

এলো পঁচিশে বৈশাখ এলো তোমার জন্মদিন।

রবিবার সাথে দেখা আজ প্রভাতে,

ফুল চন্দন মালা ধূপের গন্ধ আকাশে বাতাসে বাজে শঙ্খের ধ্বনি এ শুভক্ষণে।

হে কবিবর এসেছিল এভাবেই এসো বার বার

ধন্য হয়েছি ধন্য সাহিত্য সম্ভার।

তোমার চরণ স্পর্শে কতো কুড়ি হলো বিকাশিত

কতো ফুল ঝড়ে যায় আত্মগরিমায়।

তুমি জনক স্রষ্টা সংস্কৃতির বুঝেছি যুগে যুগে

এ যাপনে ধন্য তোমায় অনুসরণে।

তুমি ছাড়া গতি নেই, নেই পথ প্রদর্শক এ ভূমিতে

এসো প্রিয় এসো শ্রদ্ধেয় প্রণাম চরণে।

ছবি-২২

সুভাষ সরকার

নির্মিত ঘুমের ঘোরে এক আদিম ভ্রমণ

বুনোফুলে বিষাক্ত ভ্রমর! যা দেখে বিপন্ন কেউ, কেউ কি অবসন্ন

হয়ে পড়ে খুব?

নিছক কৌতূহলে, আমাদের ভ্রমণ-সকালে দেখি

বনপুতুলের গায়ে ফুটেছে অসুখ।

অথবা অসুখ নয়, আরো কিছু, অন্যকিছুর লজ্জাকথা যা।

দৃশ্য ছিল অতি তুচ্ছ, ভাবনার বিকল্প ছিল না।

উড়ন্ত মাছেরা এসে, আহ্লাদের খেয়াঘাটে, জন্ম দিল পবিত্র শিশুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়