প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০০
ওই সে আসে হরষে
অলোক সেন

গণিত বেঁধেছে বাসা পথেঘাটে
সেই বীজে মগ্ন কেউ
কেউ মুগ্ধ পার্টিতে ও সরল সিঁড়িতে
মাটিতে পড়ে না পা সে গূঢ় নিয়মে।যোগে ও বিয়োগে তর্ক বহু, তার্কিক অনেক
গালে তাল লাগিয়ে তারা এ ওকে পাড়ে;
হরমুজে তরমুজে কোনো মিল নেই জেনে
সকলেই ভাবে গণিত কী কাজে লাগে!ঝাপসা বোধ, পাঠান্তরে শুধু বারবার মোছা, দেওয়াল লিখন, ব্লাকবোর্ড।








