শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:০০

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

তানজিদ কোতয়াল তুমি আমার আসক্তি

কত শত মানুষের ভিড়ে তোমাকেই খুঁজেছে আমার দৃষ্টি,

হয়তো সেই কারণেই তোমার নাম হয়েছে স্মৃতি।

তুমি এলে, ঋতুরা নতুন করে লিখল বসন্তের ইতিহাস,

শুষ্ক হৃদয়ের মরুভূমিতে ফুটল ভালোবাসার সুবাস।

তোমার চোখের ভাষা পড়ে শিখেছি নীরবতারও উচ্চারণ,

তোমার হাসির আলোয় ভেঙেছে আমার সকল অন্ধকারের কারাগার।

যে পথে তোমার পদচিহ্ন পড়ে,

সে পথ ফুল হয়ে যায়,

যে আকাশে তোমার স্বপ্ন উড়ে,

সে আকাশ নীলিমা ছড়ায়।

স্মৃতি, তুমি আমার কবিতার শেষ না-হওয়া উপমা,

তোমাকে নিয়েই প্রতিটি ভোর, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি প্রার্থনা।

তুমি কাছে থাকলে সময়ও যেন ধীরে ধীরে হাঁটে,

পৃথিবীর সব সুখ এসে নীরবে আমার হাতটা ধরে।

আমি তোমাকে চাই না শুধু এই জীবনের কয়েকটি দিনের জন্য,

চাই প্রতিটি জন্মের প্রতিটি ভোরের প্রথম আলোর মতো।

যদি কখনও পৃথিবী আমার সব পরিচয় কেড়ে নেয়,

তবু হৃদয়ের গভীরে থাকবে তোমার নাম অমলিন হয়ে।

মানুষ আমাকে কবি বলুক বা না-ই বলুক, তাতে কী আসে যায়?

তোমাকে ভালোবেসেই আমি আমার শ্রেষ্ঠ কবিতাটি লিখে যাই।

শেষ নিঃশ্বাসের আগে যদি একটি শব্দ উচ্চারণ করি,

সে শব্দ হবে স্মৃতি।

কারণ তুমি-ই আমার প্রেম,

তুমি-ই আমার চিরন্তন আসক্তি।

আসাদুজ্জামান খান মুকুল

বিশ্বকাপের উন্মাদনা

বিশ্বকাপের ফুটবল খেলায়

মাতোয়ারা বিশ্বটাই,

আটচল্লিশটি দেশের লড়াই

উত্তেজনার শেষ যে নাই।

হাট-বাজারে চায়ের স্টলে

তর্ক চলে সারাক্ষণ,

শিরোপাটা নেবে কোন দল

কৌতূহলী সবার মন!

ভক্ত সকল আপন দলে

জয়ের আশায় বাঁধে বুক,

স্বামী আর স্ত্রীর খুনসুটিতে

যুক্তির ঝড়ে পায় যে সুখ।

নিজের ঘরে টিভি পর্দায়

রাত জেগে রয় সবার চোখ,

গোলের সাথে উল্লাস ওঠে,

হারলে নামে গভীর শোক।

দেশের হয়ে খেলেন- নেইমার,

মেসি, বাপ্পে, ইয়ামাল;

রোনালদো আর ভিনিসিউস

জয়ের নেশায় বেসামাল।

তাঁদের মতো বিশ্বকাপে

নামবে একদিন বাংলাদেশ,

বিশ্বের বুকে আনবে বিজয়,

গৌরবেরই থাকবে রেশ।

সাহেদ বিন তাহের ফুটবল উন্মাদনা

বিশ্ব আজ ফুটবল উন্মাদনায় ব্যস্ত

বাংলাদেশও-বা কম কিসে!

চারদিকে আলোকসজ্জা

হৈ-হুল্লোড়, বিজয় মিছিল।

গায়ে রঙ-বেরঙের জার্সি

হাতে বিভিন্ন দেশের পতাকা।

কোন্ দল জিতবে, কে হারবে

কোন্ দল হবে বিশ্ব চ্যাম্পিয়ন?

এসব নিয়ে তর্ক হচ্ছে, কথা হচ্ছে

চায়ের কাপে উঠছে বিশ্বকাপ ঝড়,

তবুও থেমে নেই উন্মাদনা।

কেউ কেউ নিজের জায়গা-জমি,

বসত-ভিটা বিক্রি করে

বানাচ্ছে প্রিয় দলের জার্সি-পতাকা।

পথে প্রান্তরে মাইক, সাউন্ড বক্স বাজিয়ে করছে আনন্দ মিছিল

আর ভূড়িভোজের আয়োজন।

এমন নানান সব আয়োজন কীর্তিকালাপ

চলছে এই বঙ্গ দেশে!

যা কোথাও তো নেই-ই

বরং ফুটবলের জন্ম ভূমিতেও নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়