মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:৪৪

সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রার্থনা

সংবাদদাতা।।
সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রার্থনা

সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও অন্য সদস্যদের আত্মার শান্তি কামনা এবং সাহিত্য একাডেমির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে চাঁদপুর শহরের নতুনবাজারের গোপাল আখড়া মন্দিরে সোমবার (৬ জুলাই ২০২৬) সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনায় একাডেমির পক্ষে সমন্বয় করেন একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত। এ সময় একাডেমির সাধারণ সদস্য খোকন মজুমদারসহ মন্দিরের অন্যান্য ভক্ত উপস্থিত ছিলেন।

প্রয়াতদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পূজারী অনিক গোস্বামী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়