মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:১২

শ্রী শ্রী শ্মশান কালী পূজো উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা

বাদল মজুমদার।।
শ্রী শ্রী শ্মশান কালী পূজো উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা

চাঁদপুরে শ্মশান কালী পূজো উপলক্ষে শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরের নামীদামী শিল্পীরা অংশ নেন। সংগীত শেষে শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাদ্যযন্ত্র বাজিয়ে পাঁচ শতাধিক ভক্ত অংশগ্রহণ করে মহাশ্মশানে গিয়ে শেষ হয়। রাত ১২টায় মা কালীর পূজো শুরু হয়। শেষ হয় ভোর ৫টায়, তারপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পৌর মহাশ্মশানের সভাপতি খোকন পোদ্দার, সাধারণ সম্পাদক তমাল কুমার ভৌমিক ও অর্থ সম্পাদক নেপাল সাহা শ্মশান কালীপূজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়