সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৫:৩৭

ফরিদগঞ্জে ২ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

শামীম হাসান।।
ফরিদগঞ্জে ২ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
২ হাজার পিস ইয়াবাসহ আটককৃত মা-ছেলে।

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন : কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তাঁর মা ছেমন খাতুন (৬০)।

ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক, এএসআই জুমায়েত হোসেন জুয়েলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়