প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:১৫
শ্রীনগরে প্রতারক চক্রের কবলে দুই মুদি দোকানি, নগদ ৬৪ হাজার টাকা চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায় এক প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুই মুদি দোকানির সর্বমোট ৬৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
|আরো খবর
শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে জাহানাবাদ এলাকার ‘সাইফুল স্টোর’-এ এক অজ্ঞাতনামা ব্যক্তি ক্রেতা সেজে আইসক্রিম কিনতে চায়। আইসক্রিমের ফ্রিজটি দোকানের বাইরে থাকায় দোকানি সাইফুল ইসলাম ফ্রিজ থেকে আইসক্রিম আনতে বের হন। এ সুযোগে প্রতারক ক্যাশ বাক্স থেকে ৫২ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।
প্রায় একই সময়ে নিকটস্থ মজিবরের দোকানে অন্য এক চক্রের তিন সদস্য ক্রেতা সেজে প্রবেশ করে। তারা নানা পণ্য কেনার ছলে দোকানিকে ব্যস্ত বানিয়ে ফেলে। এই ফাঁকে চক্রের এক সদস্য সুযোগ বুঝে ক্যাশে থাকা ১২ হাজার টাকা চুরি করে কেটে পড়ে।
পরবর্তীতে দোকানিরা চুরির বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি করেও প্রতারকদের কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
ডিসিকে/ এমজেডএইচ








