শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে চাঁবিপ্রবি'র দোয়া ও মিলাদ মাহফিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে চাঁবিপ্রবি'র দোয়া ও মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আতিকুর রহমান। ছবি : চাঁদপুর কণ্ঠ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ জুমা বিশ্ববিদ্যালয় সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মোনাজাতে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে সুন্দরভাবে দেশ পরিচালনার শক্তি ও সামর্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান। শেষে মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়