বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৩

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার।।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মিলাদ মাহফিলে অংশ নেন সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গণি, শাহী জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন মিজান মিজি, আলহাজ্ব কামালউদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা নাসির আহমদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়