শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯:৩২

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি অনুমোদন

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
অনলাইন ডেস্ক

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক সার্কুলারে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে পদাধিকারবলে চেয়ারম্যান হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। এ ছাড়া নির্বাচিত পদগুলোতে ভাইস চেয়ারম্যান হয়েছেন সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন ফয়সাল আহমদ বাহার।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, সোহেল রুশদী, ডা. মো. জাহাঙ্গীর খান এবং মো. রিয়াজুল রহমান রানা। অন্যদিকে, মনোনীত সদস্য হিসেবে স্থান পেয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুহিনুর বেগম, ডা. জওহর লাল আশ্চার্য্য ও আলমগীর আলম জুয়েল।

সার্কুলারে উল্লেখ করা হয়, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ২ থেকে ৮ নম্বর ক্রমিকে বর্ণিত ৭ জন সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩’ (প্রেসিডেন্ট’স অর্ডার নং-২৬/১৯৭৩)-এর ৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৯ থেকে ১১ নম্বর ক্রমিকে ৩ জন সদস্যকে মনোনীত করা হয়। সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়