বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৩০

অবশেষে সৌদি আরব থেকে শনিবার দেশে ফিরছে শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মরদেহ

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
অবশেষে সৌদি আরব থেকে শনিবার দেশে ফিরছে শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মরদেহ

সৌদি আরবে মৃত্যুবরণ করা শাহরাস্তি উপজেলার প্রবাসী কর্মী মোহাম্মদ শাহ আলমের মরদেহ অবশেষে শনিবার (২১ নভেম্বর ২০২৬) দেশে ফিরছে। শুক্রবার (২০ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৩৬) তাঁর মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। শনিবার সকাল ৮টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ আলম (পাসপোর্ট নম্বর: EK0715941 / BM0084107, বিএমইটি ক্লিয়ারেন্স নম্বর : SA-I-2023-0019527, ইকামা নম্বর : 2164276400) শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের (ডাকঘর : পাক বিজয়পুর) মৃত আব্দুল মান্নানের ছেলে।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর থেকে তার মরদেহ হাসপাতালটির হিমাগারে সংরক্ষিত ছিল।

নিহত প্রবাসীর ছেলে মেহেদী হাসান, মো. সোহাগ ও মাহবুব আলম জানান, বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে গত ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়। পাশাপাশি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করে পরিবার। এর পরিপ্রেক্ষিতে সরকারি ব্যবস্থাপনায় এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সহযোগিতায় মরদেহটি দেশে আনা সম্ভব হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়