শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১:২৩

জ্বালানি সংকটেও শ্রীনগরে বিয়েবাড়িতে জমকালো আলোকসজ্জা

আব্দুল মান্নান সিদ্দিকী।।
জ্বালানি সংকটেও শ্রীনগরে বিয়েবাড়িতে জমকালো আলোকসজ্জা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশজুড়ে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

তবে সরকারের এই সাশ্রয়ী নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন বিয়েবাড়িতে বিয়ের আগের দিন থেকেই একটানা তিন দিন ধরে চলে জমকালো আলোকসজ্জা। এতে জেনারেটরের ব্যবহারে যেমন বিপুল পরিমাণ জ্বালানি তেলের অপচয় হচ্ছে, তেমনি অপচয় ঘটছে বিদ্যুতের, যা বর্তমান সংকটময় পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়