প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী সমিতি নির্বাচন পরিচালনা কমিটি গঠন

হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং কমিটিকে সহযোগিতা করার জন্য সমিতির উপদেষ্টা সদস্য মো. আব্দুল কাদেরকে (কেবিএফ) সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়।
নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন :
আহ্বায়ক (প্রধান নির্বাচন কমিশনার) : মনিরুজ্জামান বাবলু;
সদস্য সচিব : মোহাম্মদ হাবীব উল্যাহ্ (দপ্তর সম্পাদক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি); সদস্য : মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী (স্বত্বাধিকারী, মা এন্টারপ্রাইজ)।সভায় ভোটার তালিকা হালনাগাদ করার পর আগামী ১২ ডিসেম্বর, ২০২৬ (শনিবার) ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. কাউছার আলম, সিরাজ, মো. আব্দুল আউয়াল, মো. আতিকুর রহমান, মো. আসাদুজ্জামান রিয়াদ, মো. আবুল বাসার, সজল দেবনাথ, মো. শরিফ হোসাইন, মো. গোলাম কিবরীয়া, মো. সরওয়ার আরিফ, মো. আব্দুল মজিদ, মো. মাসুদ আলম, মো. আজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল কাদের প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকসহ মোট ৭টি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন দুটি পদের মধ্যে রয়েছে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদ।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান বাবলু বলেন, “আশা করি সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হবে।”








