মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:০০

ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণগ্রামীণ বীমার ৪১ বছরপূর্তি

চাঁদপুর জকের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা

কাজী নাহিন
ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণগ্রামীণ বীমার ৪১ বছরপূর্তি
ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণগ্রামীণ বীমার ৪১ বছর পূর্তিতে চাঁদপুর জোন অপারেশন সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান।

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমার ৪১ বছর পথচলা পূর্ণ হওয়া উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে অবস্থিত জোন অপারেশন সেন্টার (জক)-এ এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের সাফল্য, দীর্ঘ পথচলা এবং গ্রাহকসেবার নানা দিক তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) কে. এম. লোকমান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছরের পথচলায় গণগ্রামীণ বীমা সাধারণ মানুষের জীবন ও আর্থিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি আগামী দিনেও সেবার মান আরও উন্নত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিভিপি (অপারেশন) আশীষ কুমার বসু, সেবা-দাবি ইনচার্জ (এভিপি) মোহাম্মদ হেলাল উদ্দিন, অবলিখন ইনচার্জ মো. হাসান, হিসাব ইনচার্জ মো. নূরে আলম মোল্লা, কালেকশন ইনচার্জ সুব্রত মজুমদার, ইলশেগুঁড়ি ইউনিট ম্যানেজার মাহমুদা খানম, অন্যান্য ইউনিট ম্যানেজারের মধ্যে কোহিনুর আক্তার, আমেনা বেগম, সুরাইয়া বেগম, ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানশেষে কেক কেটে প্রতিষ্ঠানের ৪১ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়