প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৫২
গুয়াখোলা কুণ্ডবাড়ি দুর্গামন্দিরে শ্যামা কালীপূজা ও দীপাবলি উদযাপিত

চাঁদপুর শহরের গুয়াখোলা কুণ্ডবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে
দুদিনব্যাপী শ্যামা কালীপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।
উৎসবের শেষ দিন মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) মন্দির কমিটির পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ দিনের আকর্ষণীয় পর্বগুলোর মধ্যে ছিলো উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর বৈদিক নৃত্য পরিবেশনা।
মন্দির কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্রী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর পূজা পরিষদের সভাপতি শ্রী নেপাল চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াখোলা দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার গোপ ও সহ-সভাপতি শ্রী বাদল সাহা।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো নারী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রী তাপস কুণ্ড কানাই বাবুর সৌজন্যে বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
উলুধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শ্রীমতি ঝুমুর দত্ত। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রী বাদল সাহা, কল্যাণী মজুমদার ও শোভা বিশ্বাস।
পুরো অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয় দত্ত, তুষার কান্তি দাস, লিটন রায়, পরমেশ্বর ঘোষ, শিবু সাহা এবং মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, হরেক রকম প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুদিনব্যাপী এই আয়োজন ভক্ত-অনুরাগীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও উৎসবের এক সুদৃশ্য আবহ তৈরি করে।








