বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:০৮

৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশ্রগহণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশ্রগহণ
ক্যাপসন : ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে চাঁদপুরের তিনটি সুইমিং ক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সাথে সাক্ষাৎ করেন।

বুধবার (২৭ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং ম্যাক্স গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাটি বিকেল ৩টায় শুভ উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

এবারের প্রতিযোগিতায় চাঁদপুর জেলার তিনটি স্বনামধন্য ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো—চাঁদপুর সুইমিং ক্লাব, অরুণ নন্দী সুইমিং ক্লাব এবং তকবির স্মৃতি সুইমিং ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তকবির সুইমিং ক্লাবের মো. শাহজাহান সিদ্দিকী (সিনিয়র সহ-সভাপতি), মো. নেয়ামত হোসেন, (সহ-সভাপতি), মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, বিকেএসপি সাঁতার বিভাগের প্রধান কোচ ও তকবির স্মৃতি সুইমিং ক্লাবের সম্পাদক মোশারফ হোসেন মামুন, ফেডারেশনের এডহক কমিটির সদস্য তপন চন্দ এবং চাঁদপুর সুইমিং ক্লাবের পক্ষে মোহাম্মদ সেলিম।

এছাড়াও, প্রতিযোগিতা উদ্বোধনের প্রাক্কালে চাঁদপুর জেলার তিনটি সুইমিং ক্লাবের কর্মকর্তারা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁরা প্রতিযোগিতায় দলের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়