বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০

আদালত প্রাঙ্গণে ৩০ লাখ টাকার মাদক ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আদালত প্রতিবেদক।।
আদালত প্রাঙ্গণে ৩০ লাখ টাকার মাদক ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
চাঁদপুর আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে জব্দকৃত মাদক ও অবৈধ জাল।

চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলা জজ আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে এসব আলামত বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত আলামতের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।

নথি অনুযায়ী, ধ্বংস করা আলামতের মধ্যে ছিলো ৩ হাজার ১০৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ৮৮টি মৎস্য মামলায় জব্দ করা ১১ হাজার ৭৯০ মিটার অবৈধ কারেন্ট জাল।

মঙ্গলবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। চাঁদপুর জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে এসব আলামত জব্দ করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়