মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৮:২২

হাজীগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে মিজানুর রহমান লিটনের দোয়া মাহফিল

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে মিজানুর রহমান লিটনের দোয়া মাহফিল
শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে হাজীগঞ্জের লোধপাড়ায় মিজানুর রহমান লিটনের দোয়া মাহফিলের একাংশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য এম মিজানুর রহমান লিটনের আয়োজনে সোমবার (১ জুন ২০২৬) বাদ যোহর উপজেলার লোধপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. গাজী নোমান হোসাইন। দোয়ানুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের মাগফেরাত কামনা করা হয়।

একই সময়ে প্রয়াত সাংসদ এমএ মতিনের মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাংসদ ইঞ্জি. মমিনুল হকের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নতি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মসজিদের মুসল্লি, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা এবং ঘোষিত কর্মসূচি পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়