প্রকাশ : ১৫ মে ২০২৬, ২০:৩৬
বাকিলায় দাদা ভাই কমপ্লেক্সে উদ্বোধন হলো রোজ পেটেলস্ বিউটি পার্লার

হাজীগঞ্জের বাকিলা মধ্য বাজারের দাদা ভাই কমপ্লেক্সের ২য় তলায় উদ্বোধন হয়েছে রোজ পেটেলস্ নামে বিউটি পার্লার। শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ জুমা এর উদ্বোধন করেন নারী উদ্যোক্তা ফয়জুন্নেছা রুবি ও খোশনুর জাহান বিথী।
|আরো খবর
খোশনুর জাহান বিথী জানান, উদ্বোধন ও ঈদ উপলক্ষে পুরো মে মাস জুড়ে থাকছে সকল কাজের ওপর ৪০ ভাগ ছাড়। আমাদের এখানে ব্যতিক্রমধর্মী কাজ করা হয়। যার মধ্যে অন্যতম হলো ডিপ ক্লিন ফেসিয়াল, ডায়মন্ড ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল, পয়েটনিং পলিশ ফেসিয়াল, ওমেগা ব্রাজিলিয়ান, ব্রাজিরিয়ান ট্রিটমেন্ট, বাটারপ্লাই চুলকাট, ডিটপ্লেয়ার কাট, ডায়না কাট, ফ্রান্স কাট, ভ্রূ প্লাকড্, নাক ফোঁড়ানো, কান ফোঁড়ানো, মেশিনে পেনিকিউর, মেনিকিউর, পলিশ ডায়মন্ড ফেসিয়ালসহ পার্লার সংক্রান্ত সকল কাজ।
উদ্যোক্তা ফয়জুন্নেছা রুবি জানান, ক্রেতা ও যুগের সাথে তাল মিলিয়ে সেন্ট্রাল এয়ারকন্ডিশনড ও অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে একেবারে শান্ত ও নিরিবিলি নিরাপত্তা নিশ্চিতকরণ পরিবেশে রোজ পেটেলস্ বিউটি পার্লার নিয়ে আমরা শুরু করেছি।







