শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪

খেলা শেষে

আবু ইউসুফ
খেলা শেষে

আবু ইউসুফ খেলা শেষে

বেলা শেষে রোদ হাসে,

নদী জলে সোনা ভাসে।

পাখি ডাকে দিন মরে,

সাঁঝে ছায়া ঘাসে ঝরে।

পথ ধুলো থেমে থাকে,

ক্লান্ত বাতাস কথা ডাকে।

দূর আকাশে মেঘের ভেলা,

হারায় ধীরে দিনের খেলা।

ফেরার পথে মানুষ হাঁটে,

স্মৃতি এসে দাঁড়ায় পাশে।

নিভে আসে দিন আলো,

মনে তবু স্বপ্ন ভালো।

নদী স্রোত জীবন যেন

থামে না তো কোনো ক্ষণ।

খেলা শেষে বুঝি তাই,

হারিয়ে গিয়ে ফিরে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়