শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৪৪

চাঁদপুরে হরিনাম সংকীর্তন সোসাইটির জোনাল সাধারণ সভা

তপন-টিটনের নেতৃত্বে ১৭ সদস্যের নতুন কমিটি

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুরে হরিনাম সংকীর্তন সোসাইটির জোনাল সাধারণ সভা

বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটি কুমিল্লা-চাঁদপুর জোনের বাৎসরিক সাধারণ সভা ও নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ ইউসুফ ম্যানশনের ৪র্থ তলায় নিজস্ব কার্যালয়ে মনিন্দ্র দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারই প্রথম চাঁদপুর জেলায় কুমিল্লা-চাঁদপুর জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো।

দিনের কর্মসূচির শুরুতে গীতা পাঠ ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনের প্রধান উপদেষ্টা চাঁদপুরের জয়রাম রায়। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার টিটন মণ্ডল, হাজীগঞ্জের নিমাই পণ্ডিত ও মিঠুন ঘোষ, বরুড়ার বাবুল সরকার, চান্দিনার গৌরাঙ্গ সরকার, পংকজ দত্ত ও চন্দন সরকার, লাকসামের মানিক সরকার এবং চাঁদপুর সদরের পক্ষে নারায়ণ বর্মন, সবুজ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভাশেষে আগামী দু বছরের জন্য বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটি কুমিল্লা-চাঁদপুর জোনের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে কুমিল্লার তপন সরকারকে সভাপতি এবং বরুড়ার টিটন মণ্ডলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়