শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:১৮

মতলব উত্তর উপজেলা প্রশাসনের সাথে ড. জালাল উদ্দিন এমপির মতবিনিময়

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তর উপজেলা প্রশাসনের সাথে ড. জালাল উদ্দিন এমপির মতবিনিময়
মতলব উত্তর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় ড. জালাল উদ্দিন এমপি।

মতলব উত্তর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চাদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। মতলবের উন্নয়নে আমাকে যে জায়গায় যাওয়ার প্রয়োজন হবে সেখানে আমি যাবো।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ , মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়