মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩

নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবর্ষ : ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ‘বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠন’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিত্র প্রশিক্ষক অজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ। তিনি বলেন, “জাতীয় কবির সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই। এটি শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও সৃজনশীল প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে।” ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক ও সাংবাদিক আশিক বিন রহিম।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নিয়ে রঙ-তুলির আঁচড়ে তাদের সৃজনশীল ভাবনা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনটি গ্রুপ থেকে পাঁচজন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মো. আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিচারকার্য পরিচালনা ও অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বপালন করেন সদস্য হাসান হাবীব ধ্রুব, অর্পিতা দত্ত, শায়ন্তি দাস, আতিয়া খানম, পালকি কর্মকার ও প্রিয়ন্তি দত্ত। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়