বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:২৩

কচুয়ায় হত্যা মামলায় ঘুষ দাবি ও একপেশে তদন্তের অভিযোগ

সংবাদদাতা
কচুয়ায় হত্যা মামলায় ঘুষ দাবি ও একপেশে তদন্তের অভিযোগ

কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে এই হত্যা মামলাটি দায়ের করেন বাদী আছমা। পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।

বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই তদন্ত কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকার জন্য তাকে নানাভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। এছাড়া মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একটি একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্ত দাবি করেছেন ভুক্তভোগী বাদী।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়