প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৫
শাহরাস্তিতে জিয়া স্পোর্টিং ক্লাব বনাম আন-নূর ইসলামী পাঠাগারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

'মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, শিক্ষার পাশাপাশি খেলাধুলা নিয়ে এগিয়ে চলি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে শাহরাস্তির টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি জিয়া স্পোর্টিং ক্লাব ও আন -নূর ইসলামী পাঠাগারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ। আন-নূর ইসলামী পাঠাগারের সুজন ভূইয়া ১টি গোল করেন, বাকি ২টি গোল করেন তানভীর। অপরদিকে জিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে ১টি গোল করেন হৃদয়। খেলাশেষে বিজয়ী এবং রানার আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।








