প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৫:৩৩
আমার প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা
....মিলন খান

দেশের প্রখ্যাত গীতিকার, চাঁদপুরের কৃতী সন্তান মিলন খান একজন খেলা-পাগল মানুষ। রাখঢাক দিয়ে কথা বলেন না। বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে তিনি তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর কণ্ঠকে সরাসরি বলেন,
সেই ১৯৮৬ সালের বিশ্বকাপ চলাকালে হঠাৎই প্রেমে পড়ে যাই ডিয়াগো ম্যারাডোনার, প্রেমে পড়ে যাই আর্জেন্টিনার। ডিয়াগো ম্যারাডোনা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, তাঁর জাদুতে ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দেন। একদিকে আর্জেন্টিনা অন্য দিকে সব। বাংলাদেশে তুমুল জনপ্রিয় হলেন তিনি এবং তাঁর দল। সারা পৃথিবীর ১০নং প্লেয়ারের নাম হতে থাকলো তাঁর নামে। কেউ ভালো খেললেই ঐ দেশের ম্যারাডোনা।
ওয়ানম্যান শো ওয়ানম্যান আর্মি ম্যারাডোনার সেই জাদুকরি খেলা আজও চোখে ভাসে। সেই থেকে জিতুক হারুক প্রতিবার বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে সমর্থন করি।তিনি বলেন, খেলাতো খেলাই, বিনোদন। আমরা শতভাগ বিনোদন চাই। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক। সব দলের সমর্থকদের জন্যে শুভ কামনা........








