রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫০

সরকার হাসিনার মতো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে

------মাওলানা এটিএম মাছুম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সরকার হাসিনার মতো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে
ছবি ক্যাপশন-চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার হাসিনার মতো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে। বিএনপির কাঁধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে। গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। বিএনপি সরকারের কার্যকলাপে জনগণ আশঙ্কা করছে গণভোটের রায় বাস্তবায়নে আবারো রাজপথে নামতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য তৈরি করছে। দেশের জনগণকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা করছে।

তিনি শনিবার (২৫ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল, জেলা নায়েবে আমীর অ্যাড. মো. মাসুদুল ইসলাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।

জামায়াতের রুকনদের উদ্দেশ্যে এটিএম মাসুম বলেন, রুকনগণ হলেন জামায়াতের পিলার। তাদের ভূমিকার উপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। জামায়াতের অগ্রগতিতে সরকার ও ইসলাম বিরোধী মহল নানারকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানারকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছেইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নীলনকশা করছে সরকার। এ অবস্থা জনগণ কখনো মেনে নেবে না।

শিক্ষা শিবিরের ব্যবস্থপনার দায়িত্ব পালন করেন জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মো. হারুন আর রশিদ, শহর আমীর অ্যাড. মো. শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মো. রুহুল আমীন, মো. শাহ আলম ও মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। রুকন শিক্ষা শিবিরে জামায়াতের সকল পর্যায়ের রুকন উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়