বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৪:১৯

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

বুধবার (৮জুলাই ২০২৬) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াস চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন রেল শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসকে

সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে বুধবার সকাল ৮টায় বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়