প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২১:১৫
ফরিদগঞ্জে এমএ হান্নান এমপির ইফতার ও দোয়া অনুষ্ঠান

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান।
|আরো খবর
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান তাঁর বক্তব্যে ফরিদগঞ্জবাসীর কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার জন্যে দোয়া চান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উপজেলার রাস্তাঘাটের উন্নয়নসহ জনসাধারণের স্বার্থে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। একই সাথে সরকার থেকে প্রাপ্ত সকল ধরনের সুযোগ সুবিধা জনগণের মাঝে সঠিকভাবে তুলে দিতে পারার জন্যে তিনি সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহামন মফু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ বেপারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারী প্রমুখ।








