মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৬:৩৭

মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপিকে ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

প্রবীর চক্রবর্তী।।
মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপিকে ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নানকে সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই সংবর্ধনার জবাবে এম এ হান্নান এমপি বলেন, “আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাঁদের হাত ধরেই আমরা একটি দেশ ও স্বাধীন পতাকা পেয়েছি। আপনারা মুক্তিযোদ্ধারা আমাকে নির্বাচনের আগ থেকেই যেভাবে সমর্থন দিয়ে এসেছেন, তার জন্যে আমি কৃতজ্ঞ। যেহেতু আমি সংসদ সদস্য ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, তাই আমি মুক্তিযোদ্ধাদের জন্যে ভালো কিছু করার চেষ্টা করব। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কারের জন্যে আমি কথা বলেছি। আশা করছি, এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। আপনারা যেভাবে দেশের জন্যে যুদ্ধ করেছেন, সেভাবে যত দিন বেঁচে রয়েছেন, দেশের জন্যে কাজ করুন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ফরিদগঞ্জবাসীর কল্যাণে কাজ করছি। যারা মিথ্যা বলে, তাদের আপনারা এড়িয়ে চলুন, সত্যের পথে থাকুন।”

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জি. আবু তাহের, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু তাহের, সদস্য আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাছ মিয়াজী পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।

এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এম এ হান্নান এমপিকে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়