রবিবার, ৩১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৫:৩৮

ফরিদগঞ্জে মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট পুনর্মিলনীতে আলহাজ এম এ হান্নান এমপি

আজকের স্কাউটরা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই

প্রবীর চক্রবর্তী।।
আজকের স্কাউটরা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই
১। ফরিদগঞ্জে স্কাউট পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য এম এ হান্নান। ২। ফরিদগঞ্জে স্কাউট পুনর্মিলনীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালি ।

ফরিদগঞ্জে ‘ফরিদগঞ্জ মুক্ত স্কাউট’ গ্রুপের উদ্যোগে দিনব্যাপী স্কাউট পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে ২০২৬) সকালে বর্ণাঢ্য র‌্যালি , শিক্ষক সংর্বধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। র‌্যালিশেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্ত স্কাউট গ্রুপের সভপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

তিনি বলেন, আমরা রাজনীতিবিদরা যখন সমাজে নানা কথা বলে নিজেদের প্রচার ও অপপ্রচার ঘায়েল করা নিয়ে ব্যস্ত, ঈদের পূর্ব সময়ে যখন সকলে কেনাকাটা নিয়ে ব্যস্ত, আবার ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে যখন কোনো সরকার ছিলো না, পুলিশ ছিলো না, তখন দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা, যানজট এড়িয়ে চলা এবং সমাজপতিদের সভাকে সুশৃঙ্খল রেখেছে। এটা সম্ভব হয়েছে স্কাউটিংয়ের কারণেই। তাই আমি বলবো, ফরিদগঞ্জে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে

বাধ্যতামূলকভাবে স্কাউটিং করাতে হবে। কারণ এই স্কাউটিংয়ের মাধ্যমে একটি শিশু আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্র পায়। স্কাউটিং নিজেকে বিপদে রেখেও কীভাবে সাধারণ মানুষকে সেবা করা যায় , সাহায্য করা যায়, তা শেখায়। আমি আমার সাধ্যমত এই স্কাউটিংকে এগিয়ে নিতে কাজ করবো। আজকের স্কাউটরা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই। আমাদেরকে মানবিক হতে শেখাবে।

মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক শামীম হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি সেটু কুমার বড়ুয়া, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক পূরবী সরকার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন, মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি হিতেশ শর্মা, মো. সামছুল আমিন

এলটি ও উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল লতিফ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউটস ও বিএনপির সাবেক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে পুনর্মিলনী উপলক্ষে স্মরণিকা উন্মোচন ও কৃতী শিক্ষক, স্কাউটসদের হাতে সম্মননা তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়