প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:৫১
বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলামের সঙ্গে চাঁদপুর সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলামের সঙ্গে তাঁর পৈত্রিক নিবাস চাঁদপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
|আরো খবর
শুক্রবার রাতে এ সাক্ষাতে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল চর্চার বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আন্তরিক মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে মনিরুল ইসলাম শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
চাঁদপুর সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চাঁদপুরে সাহিত্য-সংস্কৃতির বিকাশে তাদের উদ্যোগ সম্পর্কে মনিরুল ইসলামকে অবহিত করেন। নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ শিল্পসাধনা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার অসামান্য অবদানের জন্যে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী ও সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভূঁইয়া। এ সময় চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, ছোটকাগজ 'নীলকমল'-এর সম্পাদক ইমরান শাকির ইমরু উপস্থিত ছিলেন।







