শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

মতলবের শীলমন্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে বালু ফেলার অভিযোগ

মতলব ব্যুরো।।
মতলবের শীলমন্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে বালু ফেলার অভিযোগ

মতলব পৌর এলাকার শীলমন্দি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি এককভাবে বিক্রি ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উসমান গনি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী তারই আপন ভাই জয়নাল আবেদীন।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, শীলমন্দি মৌজায় অবস্থিত তাদের চার ভাইয়ের সম্পত্তির এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সীমানা নির্ধারণ বা আইনগত বণ্টন সম্পন্ন হয়নি। আপস-বণ্টন না হওয়া সত্ত্বেও উসমান গনি একক স্বার্থসিদ্ধির জন্যে বেআইনিভাবে উক্ত জমি হস্তান্তরের চেষ্টা চালিয়ে আসছেন।

ভুক্তভোগীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে স্থানীয় বিজ্ঞ আদালত উক্ত বিতর্কিত জমিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন। যা শীলমন্দি মৌজায় সিএস-২৫৬, এসএ-১৭০ খতিয়ানের ৮৭ ও ১৯০ দাগে বাড়ি এবং ১৯১ দাগে পুকুর। এদিকে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উসমান গনি গোপনে ও জোরপূর্বক জমি বিক্রির জন্যে জনৈক লেয়াকত আলীর সাথে বায়না দলিল করে জমি বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। চার ভাইয়ের সম্পত্তি নিয়ম অনুযায়ী বণ্টননামা না করে জমি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি জমি হস্তান্তরের চক্রান্ত করছেন বলে অভিযোগ করা হয়। এতে আমাদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত উসমান গনি জানান, এটা আমার নিজের ক্রয়কৃত সম্পত্তি। আমার জায়গায় আমি বালু ভরাট করছি।

এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত আদালতের আদেশ বাস্তবায়ন করে অবৈধ জমি বিক্রি বন্ধ এবং সঠিক আইনগত বণ্টন সুনিশ্চিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়