প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২২:৫০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে ইসলামী আন্দোলনের ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন ফরিদগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
|আরো খবর
শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে প্রেস ক্লাব কার্যালয় নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়াকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ শাখার সভাপতি মাওলানা আবু মুসার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক কে এম হুমায়ুন কবির, সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলামী জিহাদী, ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. সফিকুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী , আব্দুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, সাংবাদিক আনিসুর রহমান সুজন প্রমুখ।








