প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৫
এমএস ডিগ্রি অর্জন করায় ডা. আরিফ উল হাসানকে শাহরাস্তি প্রেসক্লাবের সংবর্ধনা

মাস্টার্স অব সার্জারি (এমএস) ইন গাইনি অ্যান্ড অবস ডিগ্রি অর্জন করায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শাহরাস্তি প্রেসক্লাব।
|আরো খবর
প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পপুলার হাসপাতালের কনসালটেন্ট ডা. সাকিফ কায়সার এবং মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের অ্যানেসথেসিওলজিস্ট ডা. একেএম আবদুল বাসেত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন এবং ক্রীড়া সম্পাদক মো. আবু মুসা আল শিহাব।
সংবর্ধিত অতিথি ডা. আরিফ উল হাসান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'আমি নিজেকে সবসময় সাংবাদিক পরিবারের একজন সদস্য বলে মনে করি। আপনাদের এই আন্তরিকতা ও ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। শাহরাস্তি প্রেসক্লাবের যে কোনো ভালো কাজে আমি সম্পৃক্ত থাকতে চাই। আপনারা আমাকে আপনাদেরই একজন ভেবে পাশে রাখলে আমি নিজেকে ধন্য মনে করবো।"
প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল বলেন, "যারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার মাধ্যমে শাহরাস্তি উপজেলাকে ইতিবাচকভাবে তুলে ধরবেন, শাহরাস্তি প্রেসক্লাব সবসময় তাঁদের পাশে থাকবে। গুণীজনদের সম্মানিত করা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সম্মাননার উদ্যোগ অব্যাহত রাখবে প্রেসক্লাব।"
আলোচনা সভাশেষে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।








