প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:৩৫
বাজারে সবজি মাছ ডিমসহ বেশ ক'টি পণ্যের দাম বেড়েছে

চাঁদপুরে সপ্তাহের ব্যবধানে বেশ ক'টি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের দাম বেড়েছে।
|আরো খবর
শুক্রবার (৮ মে ২০২৬) সকালে ক'টি বাজার ঘুরে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গত মাসে এ সময় প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।
সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি, মাছ ও সবজির দাম। বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিলো ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকায়।
এখন বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থাকে ১২০ টাকা। দেশি শশা ১০০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, গাজর (দেশি) ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৮০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, কাঁচমরিচ ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি পিস জালি কুমড়া ও লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এখন বাজারে মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। চাষের পাঙ্গাস আকার অনুযায়ী ২০০ থেকে ২২০ টাকা, আকারভেদে তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি দেশি শিং মাছ আকারভেদে ৭০০ থেকে ৮০০ টাকা, বড়ো সাইজের পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, মলা ৬৫০ থেকে ৭০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, রূপচাঁদা ১৪০০ থেকে ১৫০০ টাকা, বোয়াল আকার অনুযায়ী ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এখন নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। দেশি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকা, রসুন (দেশি) ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিসিকে/ এমজেডএইচ







