মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২৩:৩০

মেঘনা নদীতে জাটকা নিধনরোধে উদাসীনতা!

এমপির অভিযানে চাঞ্চল্য ও তাঁর ক্ষোভ

মো. জাকির হোসেন
এমপির অভিযানে চাঞ্চল্য ও তাঁর ক্ষোভ
ক্যাপশন :মেঘনায় অভয়াশ্রমে জাটকা নিধনরোধ কার্যক্রম পরিদর্শনে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুরের প্রাণ মেঘনা নদীতে জাটকা নিধনরোধে সরকারি অভিযান চলমান থাকলেও মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সরাসরি নদীতে আকস্মিক পরিদর্শন করেন। অভিযানের সময় তিনি নিজ চোখে দেখতে পান, যেসব কর্মকর্তার নদীতে নিয়মিত টহল দেয়ার কথা, তারা স্পিডবোটে অবস্থান করলেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন। এ সময় নদীতে জাটকা নিধনের ঘটনাও ধরা পড়ে, যা অভিযানের সময় উপস্থিতি থাকা সত্ত্বেও যথাযথভাবে নিয়ন্ত্রণ না করার অভিযোগকে আরও জোরালো করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জাটকা নিধন প্রতিরোধে দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন—“সরকার কি আপনাদের ঘুমানোর জন্যে পাঠিয়েছে?” মৎস্য অধিদপ্তরের জাটকা রক্ষা কার্যক্রমে প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করা হলেও মাঠ পর্যায়ে কার্যকর নজরদারির অভাবে অবৈধ জাটকা আহরণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় জেলেরা জানান, নদীতে নিয়মিত কার্যকর টহল না থাকায় একটি চক্র অবাধে জাটকা নিধন চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জাটকা নিধন ইলিশের ভবিষ্যৎ উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে, যা দেশের খাদ্য নিরাপত্তাঅর্থনীতির জন্যে দীর্ঘমেয়াদী হুমকি। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু অভিযান নয়, নিয়মিত মনিটরিংকঠোর জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের পরিস্থিতি বন্ধ করা সম্ভব নয়। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়